আপনার স্টার্টআপের তথ্যগুলো পূরণ করুন। শেষে MD (Markdown) ফাইল আকারে ডাউনলোড করে ইমেইলে পাঠাবেন
ℹ️ কেন প্রয়োজন: ইনভেস্টররা জানতে চায় কে এই কোম্পানির নেতৃত্ব দিচ্ছে।
ℹ️ কেন প্রয়োজন: ইনভেস্টররা আইডিয়ার চেয়ে প্রতিষ্ঠাতার যোগ্যতার ওপর বেশি বিনিয়োগ করে। আপনার পূর্ব অভিজ্ঞতা প্রমাণ করে যে আপনি এই ব্যবসা চালাতে সক্ষম।
ℹ️ কেন প্রয়োজন: এর মাধ্যমে আপনার কাজের প্রতি প্যাশন এবং ডেডিকেশন প্রকাশ পায়। ইনভেস্টররা দেখতে চায় আপনি শুধু টাকার জন্য নয়, বরং একটি বড় সমস্যা সমাধানের জন্য কাজ করছেন।
💡 Hint: কো-ফাউন্ডার এবং মেন্টরের সাথে বসে কোম্পানির মূল উদ্দেশ্য নিয়ে ব্রেনস্টর্ম করুন।
ℹ️ কেন প্রয়োজন: আপনার স্টার্টআপের একটি সুন্দর ও প্রফেশনাল পরিচয় থাকা জরুরি।
💡 Hint: লিগ্যাল অ্যাডভাইজারের (CA) সাথে কথা বলে নাম ঠিক আছে কিনা নিশ্চিত হোন।
ℹ️ কেন প্রয়োজন: ডিজিটাল যুগে ওয়েবসাইটের নাম (যেমন .com বা .com.bd) ঠিক করা থাকা মানে আপনি কাজ শুরু করার জন্য প্রস্তুত।
ℹ️ কেন প্রয়োজন: এটি প্রমাণ করে যে আপনার একটি সুদূরপ্রসারী লক্ষ্য আছে এবং আপনি একটি দীর্ঘমেয়াদী বড় কোম্পানি তৈরি করতে চান।
💡 Hint: প্রোডাক্ট ম্যানেজার এবং টিমের সাথে বসে দীর্ঘমেয়াদী প্ল্যান ঠিক করুন।
ℹ️ কেন প্রয়োজন: কোম্পানিটি প্রতিদিন ঠিক কী কাজ করে মানুষের উপকার করবে, তা ইনভেস্টরদের পরিষ্কারভাবে বোঝাতে হয়।
ℹ️ কেন প্রয়োজন: যেকোনো সফল স্টার্টআপ একটি বড় সমস্যার সমাধান করে। সমস্যাটি যত বড় ও বাস্তব হবে, ইনভেস্টমেন্ট পাওয়ার সম্ভাবনা তত বাড়বে।
💡 Hint: টার্গেট কাস্টমারদের (স্টুডেন্ট/ফ্রিল্যান্সার) সরাসরি সাক্ষাৎকার নিয়ে সমস্যাগুলো জানুন।
ℹ️ কেন প্রয়োজন: আপনি কীভাবে প্রযুক্তি ব্যবহার করে উপরের সমস্যাগুলোর সমাধান করছেন, তা এখানে তুলে ধরতে হবে।
💡 Hint: চিফ প্রোডাক্ট অফিসার বা লিড ডেভেলপারের সাথে আলোচনা করে ফিচার চূড়ান্ত করুন।
ℹ️ কেন প্রয়োজন: বাজারে আগে থেকেই বড় কোম্পানি আছে। তাদের সাথে পাল্লা দিতে হলে আপনার স্পেশাল বা ইউনিক কিছু থাকতে হবে যা অন্য কারও নেই।
💡 Hint: মার্কেটিং স্ট্র্যাটেজিস্টের সাথে আলোচনা করে আপনার ইউনিক পয়েন্টগুলো বের করুন।
ℹ️ কেন প্রয়োজন: যদি গুগল বা চ্যাটজিপিটি আপনার আইডিয়া কপি করে, তবে আপনি কীভাবে টিকবেন? ইনভেস্টররা আপনার ব্যবসার স্থায়িত্ব বা Moat দেখতে চায়।
💡 Hint: বিজনেস স্ট্র্যাটেজিস্ট বা স্টার্টআপ মেন্টরের সাথে বসে এই ডিফেন্স তৈরি করুন।
ℹ️ কেন প্রয়োজন: আপনার মূল কাস্টমার কারা এবং মার্কেট সাইজ কত বড়, তা বোঝানোর জন্য এই ডাটা প্রয়োজন।
💡 Hint: মার্কেট রিসার্চারের ডেটা নিয়ে এই শতাংশগুলো হিসাব করুন।
ℹ️ কেন প্রয়োজন: ইনভেস্টররা জানতে চায় আপনি কাস্টমারদের কাছ থেকে কীভাবে টাকা নিচ্ছেন এবং আপনার প্রোডাক্টটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে কিনা।
💡 Hint: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং মার্কেটিং টিমের সাথে বসে প্রাইসিং ও লাভের হিসাব করুন।
ℹ️ কেন প্রয়োজন: আপনি শুধু একভাবে নাকি একাধিক উপায়ে (যেমন অ্যাড, সাবস্ক্রিপশন, এপিআই) টাকা আয় করবেন, তা স্পষ্ট করতে হয়।
ℹ️ কেন প্রয়োজন: লোকাল মার্কেটে আপনার প্রতিদ্বন্দ্বী কারা, তা জানা থাকলে তাদের চেয়ে ভালো স্ট্র্যাটেজি বানানো যায়।
💡 Hint: মার্কেট রিসার্চারের সাহায্য নিন।
ℹ️ কেন প্রয়োজন: গ্লোবাল মার্কেটের বড় প্লেয়ারদের (যেমন: ChatGPT) সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা আছে কি না তা প্রমাণ করে।
ℹ️ কেন প্রয়োজন: প্রোডাক্ট বানালেই হবে না, মানুষ কীভাবে আপনার প্রোডাক্টের কথা জানবে, সেই প্ল্যান ইনভেস্টররা দেখতে চায়।
💡 Hint: ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের কাছ থেকে প্ল্যান নিন।
ℹ️ কেন প্রয়োজন: ১ জন নতুন কাস্টমার আনতে যদি ১০০ টাকা খরচ হয় এবং সে যদি ২০০ টাকা দেয়, তবেই ব্যবসা লাভজনক হবে। এটি ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রিক্স।
💡 Hint: গ্রোথ হ্যাকার বা অ্যাডভার্টাইজিং এজেন্সির কাছ থেকে একটি ইউজার অ্যাকুইজিশন কস্ট (CAC) জেনে নিন।
ℹ️ কেন প্রয়োজন: বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ থাকলে মার্কেটিং খরচ কমে এবং ইউজার বাড়ে। ইনভেস্টররা নেটওয়ার্কিং পছন্দ করে।
💡 Hint: বিজনেস ডেভেলপমেন্ট (BD) টিমের সাথে আলোচনা করুন।
ℹ️ কেন প্রয়োজন: আপনি কি নিজের AI তৈরি করছেন নাকি OpenAI/Claude-এর API ব্যবহার করছেন? এর ওপর আপনার প্রযুক্তিগত খরচ ও পারফরম্যান্স নির্ভর করে।
💡 Hint: আপনার চিফ টেকনোলজি অফিসার (CTO) বা লিড AI ডেভেলপারের সাথে কথা বলুন।
ℹ️ কেন প্রয়োজন: আপনার ওয়েবসাইট বা অ্যাপ কোথায় হোস্ট করা হবে এবং কত ইউজার একসাথে সামলাতে পারবে, তা প্রযুক্তিগতভাবে বোঝাতে হয়।
ℹ️ কেন প্রয়োজন: লোকাল পেমেন্ট (যেমন বিকাশ, নগদ) যুক্ত করা থাকলে সাবস্ক্রিপশন বিক্রি করা অনেক সহজ হয়।
💡 Hint: লিগ্যাল অ্যাডভাইজার বা লোকাল পেমেন্ট এক্সপার্টের কাছে শর্তগুলো জেনে নিন।
ℹ️ কেন প্রয়োজন: আপনার ঠিক কত ফান্ডিং দরকার এবং ইনভেস্টরদের কাছে আপনার প্রত্যাশা কী, তা পরিষ্কার করা।
💡 Hint: ফিন্যান্সিয়াল এক্সপার্ট (CA) বা স্টার্টআপ মেন্টরের সাহায্য নিয়ে হিসাব করুন।
ℹ️ কেন প্রয়োজন: ইনভেস্টররা কত টাকার বিনিময়ে আপনার কোম্পানির কতটুকু মালিকানা পাবে, তা এখানে উল্লেখ করতে হয়।
ℹ️ কেন প্রয়োজন: ইনভেস্টররা দেখতে চায় যে তাদের দেয়া টাকা আপনি অযথা খরচ না করে ব্যবসার আসল গ্রোথে (যেমন মার্কেটিং বা টেকনোলজিতে) সঠিকভাবে কাজে লাগাবেন।
💡 Hint: ফিন্যান্স টিমের সাথে বসে আগামী ১২-১৮ মাসের বাজেট তৈরি করুন।
ℹ️ কেন প্রয়োজন: এটি আপনার 'এলিভেটর পিচ'। এখানে আপনি ইনভেস্টরকে কনভিন্স করবেন যে আপনার টিমে ইনভেস্ট করলে তাদের টাকা সবচেয়ে বেশি নিরাপদ ও লাভজনক হবে।
💡 Hint: মেন্টরের সাথে বসে ইনভেস্টরদের সাইকোলজি বোঝার চেষ্টা করুন।
ℹ️ কেন প্রয়োজন: শুধু আইডিয়া থাকলে ইনভেস্টমেন্ট পাওয়া কঠিন। আপনার যদি আগে থেকেই ইউজার বা আয় থাকে, তবে কোম্পানির ভ্যালু অনেক বেড়ে যায়।
ℹ️ কেন প্রয়োজন: ফান্ডিং পাওয়ার পর আপনি কোন কোন পদের জন্য লোক নিবেন এবং টিমকে কীভাবে বড় করবেন, সেই প্ল্যান।
💡 Hint: এইচআর (HR) বা কো-ফাউন্ডারদের সাথে আলোচনা করুন।
ℹ️ কেন প্রয়োজন: আপনি কীভাবে বুঝবেন যে আপনার ব্যবসা সফল হচ্ছে? এই প্যারামিটারগুলো (যেমন: মাসে কত আয় হচ্ছে) ট্র্যাক করা জরুরি।
💡 Hint: স্টার্টআপ মেন্টর বা বিজনেস অ্যাডভাইজারের কাছ থেকে পরিষ্কার ধারণা নিন।
ℹ️ কেন প্রয়োজন: ইনভেস্টররা জানেন সব ব্যবসায় ঝুঁকি আছে। আপনি ঝুঁকিগুলো আগে থেকে জানেন এবং সমাধানের উপায় ভেবে রেখেছেন, এটি প্রমাণ করতে হয়।
💡 Hint: আপনার সম্পূর্ণ টিমের সাথে বসে রিস্ক এনালাইসিস (Risk Analysis) করুন।
ℹ️ কেন প্রয়োজন: ইনভেস্টররা জানতে চায় ৫-১০ বছর পর তারা কীভাবে তাদের লাভের টাকা ফেরত পাবে (কোম্পানি বিক্রি করে নাকি শেয়ার মার্কেটে গিয়ে)।
ℹ️ কেন প্রয়োজন: প্রথম ১ বছরে আপনার বাস্তবসম্মত টার্গেট কী, তা ইনভেস্টরদের বোঝাতে হয়।
⚠️ জরুরী নির্দেশিকা: দয়া করে নিচের বাটনে ক্লিক করে MD (Markdown) ফাইলটি ডাউনলোড করুন এবং সেটি Rokibul-কে তার ইমেইলে পাঠিয়ে দিন।